Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

Oct 12, 2015

20 Question of General Science in Bengali

General Science 



১, সূর্যের কোন মৌলিক উপাদান সবচেয়ে বেশি?
উঃ হাইড্রোজেন
২, পৃথিবীর"বোন গ্রহ"বলা হয় কোন গ্রহ কে?

উঃ শুক্র
৩, কিসের আকর্ষনে জোয়ার ভাটা হয়?
উঃ চন্দ্র
৪, লেন্সের ক্ষমতার একক কি?
উঃ ডায়প্টার
৫, একটি সাধারণ কুকুরের কতগুলো দাঁত থাকে?
উঃ 42 টি
৬, কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু
হয়?
উঃ ১৯৬৯ সালে
৭, এক বাইট (byte) সমান কত বিট (bit) ?
উঃ ৮
৮, কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি
সম্পর্কে
জানা যায়? উঃ রিখটার স্কেল
৯, জলবসন্তের জীবাণুর নাম কি ?
উঃ Varicella
১০, ফুসফুসের বায়ু ধারন ক্ষমতা কত?
উঃ ৬ লিটার
১১, কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার
জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির? উঃ ২৫
শতাংশ
১২, কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা
প্রতিষ্ঠান কোনটি?
উঃ মাইক্রোসফট
১৩, বায়ুমন্ডলের স্তর কয়টি?
উঃ ৪ টি
১৪, নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয় ? উঃ
আর্গন
১৫, ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা
স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নেমে গেলে কি
বুঝতে হবে ?
উঃ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প
১৬, Lunar eclipse occurs on ? উঃ A
full moon day
১৭, The term PC means ? উঃ
Personal computer
১৮, কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও
স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
উঃ নাপাম বোমা
১৯, জীব জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো?
উঃ ভাইরাস
২০, কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন
নেই ? উঃ হিলিয়াম

Sep 28, 2015

Excelent Science in Bengali


★"বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর"★
~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~
[০১] মানব দেহে খনিজ লবণ থাকে-
→ শতকরা ৪%।
[০২] যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে-
→ কচ্ছপ।
[০৩] পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি
মিনিটে প্রায়-
→৭২ বার।
[০৪] মানুষের মস্তিস্কের ওজন-
→ ১.৩৬ কেজি।
[০৫] মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য-
→ ১৮ ইঞ্চি।
[০৬] ফুল ফোটায় যে হরমোন-
→ফ্লোরিজেন।
[০৭] বায়ুমন্ডলে কার্বন ড্রাই অক্সাইডের
পরিমাণ-
→ ২৫ শতাংশের বেশি হলে কোন প্রাণী বাঁচতে
পারবে না।
[০৮] একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত
থাকে-
→ ৫-৬ লিটার।
[০৯] সব গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে-
→ গ্রুপ AB।
[১০] আর সব গ্রুপকে রক্ত দান করতে পারে-
→ ব্লাড গ্রুপ O.
[১১] মানব দেহে প্রতি সেকেন্ডে-
→ ২০ লক্ষ লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়।
[১২] একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ু-
→ ৪ মাস/১২০ দিন।

Sep 27, 2015

Some Important facts of Chemistry


কোনটা এসিড, কোনটা ক্ষারক,কোনটা লবণ
তা নিয়ে তোমরা প্রায় সময়ই ঝামেলায় পড় ।
অথচ কিছু টেকনিক জানলেই তোমরা এ
সমস্যার
সমাধান পেতে পার ।

যৌগ দেখে কিভাবে এসিড, ক্ষারক, লবণ
চিনতে হয়
আজ তা নিয়ে আলোচনা করা হবে ।
এর জন্য প্রথমে ধাতু ও অধাতু
সম্পর্কে জানতে হবে ।

ধাতু = সাধারণত বিক্রিয়ায় যেসব মৌল e দান
করে তারা ধাতু ।
ধাতু e দান করে ধাতব আয়ন বা ধনাত্নক
আয়নে পরিণত হয়।
যেমন - Na, যা e দান করে Na+ আয়নে পরিণত
হয় ।
আরও উদাহরণঃ Ca,Mg,K,Li ইত্যাদি ।
ব্যতিক্রম- H(হাইড্রোজেন) ।
কেননা হাইড্রোজেন e
দান করা সত্বেও অধাতু ।
_______________
অধাতু = সাধারণত বিক্রিয়ায় যেসব মৌল e
গ্রহণ
করে তারা অধাতু ।
অধাতু e গ্রহণ করে অধাতব আয়ন বা ঋণাত্মক
আয়নে পরিণত হয় ।
যেমন- Cl, যা e গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়

আরও উদাহরণঃ F,Br,O,Br ইত্যাদি ।
_______________
Just ৪টা সূত্র মনে রাখ , তাহলে এসিড ও
ক্ষারক
সহজেই চিনতে পারবে ।
সূত্র ০১: ধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো ক্ষারক হবে ।
সূত্র ০২: অধাতুর সাথে H/O/OH-
থাকলে সেগুলো এসিড হবে ।
সূত্র ০৩: ধনাত্নক যৌগমূলক + OH- = ক্ষারক ।
সূত্র ০৪: ঋণাত্মক যৌগমূলক H+ = এসিড ।
_______________
সূত্রগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া হল ।
ব্যাখ্যা ০১: ধাতুর সাথে হাইড্রোজেন
থাকলে সেটি ক্ষারক ।
যেমনঃ NaH, MgH2, KH, CaH2
_______________
ব্যাখ্যা ০২ : ধাতুর সাথে অক্সিজেন থাকলেও
সেটি ক্ষারক।
যেমনঃ Na2O, MgO, K2O, CaO
_______________
ব্যাখ্যা ০৩: ধাতুর সাথে হাইড্রোক্সাইড
থাকলেও
সেটি ক্ষারক ।
যেমনঃ NaOH, Mg(OH)2, KOH, Ca(OH)2
_______________
ব্যাখা ০৪: অধাতুর সাথে হাইড্রোজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HBr, HCl, HF
_______________
ব্যাখা ০৫: অধাতুর সাথে অক্সিজেন
থাকলে সেটি এসিড ।
যেমনঃ CO2
_______________
ব্যাখা ০৬: অধাতুর সাথে হাইড্রোক্সাইড
থাকলে সেটি এসিড ।
যেমনঃ HClO, HBrO, HIO
_______________
ব্যাখা ০৭: ঋণাত্মক যৌগমূলকের সাথে H+
যুক্ত
হলে এসিড হয় ।
যেমনঃ HNO3, HNO2
_______________
ব্যাখা ০৮: ধনাত্নক যৌগমূলকের সাথে OH-
যুক্ত
হলে ক্ষারক হয় ।
যেমনঃ NH4OH.
_______________
লবণ চিনার সূত্রঃ
H+ বাদে যে কোনো ধনাত্নক আয়ন বা মূলক +
OH-
বাদে যে কোনো ঋণাত্মক আয়ন বা মূলক = লবণ

যেমনঃ
Na+ + Cl- = NaCl
Na+ + F- = NaF
NH4+ + Cl- = NH4Cl

Click Here

Important Question and Answer on Environmental Science




পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ৭০টি প্রশ্নোত্তর---------------------------------------------
---------------
১) পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখা – মেরু রেখা ।

২) দুই মেরু থেকে সমান দুরুত্বে পূর্ব-পশ্চিম পৃথিবীকে আবর্তনকারী রেখা – নিরক্ষরেখা ।
৩) পৃথিবীর ভূ-পৃষ্ঠের উপর দিয়ে উত্তর-দক্ষিণ মেরুকে সংযোগকারী রেখা – দ্রাঘিমা রেখা ।
৪) লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উরপ দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা – মূল মধ্যরেখা ।
৫) মূল মধ্যরেখা হতে ১৮০০ পূর্বে বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখা – আন্তর্জাতিক তারিখ রেখা ।
৬) নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরত্ব হলো – অক্ষাংশ ।
৭) মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরুত্ব হলো – দ্রাঘিমাংশ
৮) ৯০০ পূর্ব দ্রাঘিমা রেখাকে বলে – কর্কটক্রান্তি রেখা ।
৯) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে গিয়েছে ।
১০) গ্রীনিচ সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘন্টা আগে ।
১১) ভূ-পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশী ।
১২) গ্যালিলও একটি – কৃত্রিম উপগ্রহ ।
১৩) ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে – ছায়াবৃত্ত ।
১৪) সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপ – ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি ।
১৫) আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত – জিব্রাল্টার প্রণালী ।
১৬) আকাশের উজ্জলতম নক্ষত্রের নাম – লুব্ধক ।
১৭) জোয়ার ভাটার তেজকটাল হয় – অমাবস্যায় ।
১৮) জোয়ার ভাটার মরাকাটাল হয় – পূর্ণিমায় ।
১৯) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে – ৮ মিনিট ২০ সেকেন্ড ।
২০) বায়ুমন্ডের চাপের ফলে ভূগর্ভস্থ পানি সর্বোচ্চ কত গভীরতা হতে লিফটের সাহায্যে তোলা যায়- ৩৪ ফুট বা ১০ মিটার ।
২১) ৮০% আদ্রতা বলতে বোঝায়- বাতাসে জলীয় বাস্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৮০% ।
২২) পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান – ১২ ঘন্টা ।
২৩) পর্বত চুড়ায় বায়ুর চাপ – কম ।
২৪) যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় – নিয়ত বায়ু ।
২৫/পৃথিবীর ঘূর্ণনের ফলেও আমরা ছিটকিয়ে পরি না – মধ্যাকর্ষণ বলের জন্য ।
২৬) সূর্য-পৃষ্ঠের উত্তাপ প্রায় – ৬০০০০ সেন্টিগ্রেড ।
২৭) দ্রূততম গ্রহ – বুধ ।
২৮) রাত ও দিনের উদ্ভব হয় – আহ্নিক গতির কারণে ।
২৯) দিন ও রাত সর্বত্র সমান হয় – নিরক্ষরেখায় ।
৩০) বস্তুর ওজন বেশী – পৃথিবীর কেন্দ্রে ।
৩১) আকাশ নীল দেখায় – নীল আলোর বিক্ষেপণ বেশী বলে ।
৩২) পৃথিবীর নিকটতম গ্রহ – মঙ্গল ।
৩৩) সূর্য্যের নিকটতম গ্রহ – বুধ ।
৩৪) পৃথিবী একটি অভিগত গোলক এর পরিধি – ২৫০০০ মাইল ।
৩৫) বায়ু মন্ডলে সর্বাধিক পাওয়া যায় – নাইট্রোজেন ।
৩৬) বেতার তরঙ্গ প্রতিফলিত হয় – আয়নমন্ডলে ।
৩৭) সূর্য্য গ্রহণে চন্দ্র থাকে – পৃথিবী ও সূর্য্যের মাঝখানে ।
৩৮) চন্দ্র গ্রহণে পৃথিবী থাকে – সূর্য্য ও চন্দ্রের মাঝখানে ।
৩৯) দ্রাঘিমার পার্থক্য ১০ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হয় – ৪ মিনিট ।
৪০) পৃথিবী গোলাকার এই ধারণা দেন – পিথাগোরাস ।
৪১) সমুদ্র স্রোতের কারণ – বায়ু প্রবাহ, উষ্ণতা, গভীরতা ও পৃথিবীর আয়তন ।
৪২) চন্দ্র, সূর্য্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলে – প্রবল জোয়ার হয় ।
৪৩) সূর্য্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীব সময় লাগে – ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট ।
৪৪) পৃথিবীর উষ্ণতম স্থান – আজিজিয়া (লিবিয়া) ।
৪৫) পৃথিবীর শীতলতম স্থান – ভোস্টক (রাশিয়া) ।
৪৬) সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয় – ক্রোনোমিটারের সাহায্যে ।
৪৭) ভূ-ত্বকের গভীরতা প্রায় – ১৬ কি.মি. ।
৪৮) মেরু রেখার উত্তর প্রন্তকে সুমেরু ও দক্ষিণ মেরুকে কুমেরু বলে ।
৪৯) পৃথিবীর সর্বোত্র দিন রাত সমান – ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।
৫০) প্রাথমিক শীলা – আগ্নেয়শীলা ।
৫১) মার্বেল গ্রাফাইট – রুপান্তরিত শীলা ।
৫২) বায়ুমন্ডলের গভীরতা – ১৬১০ কি.মি. ।
৫৩) মেরু অঞ্চলের পানি – শীতল ও ভারী ।
৫৪) নিরক্ষীয় অঞ্চলের পানি – উষ্ণ ও হালকা ।
৫৫) বায়ু মন্ডলের যে স্তরে মেঘ, বৃষ্টি, কুয়াশা সীমাবদ্ধ থাকে – ট্রপোমন্ডল ।
৫৬) ভাসমান মেঘ থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো যায় – শুস্ক বরফের গুরা ছিটিয়ে ।
৫৭) পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল – চেরাপুঞ্জি (ভারত) ।
৫৮) পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব – ৩ লক্ষ ৮৪ হাজার কি.মি. ।
৫৯) সূর্য্য গঠনকারী গ্যাসীয় উপাদান – হাইড্রোজেন ও হিলিয়াম ।
৬০) পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় – উজ্জলতম গ্রহ শুক্র ।
৬১) মঙ্গলের পৃষ্ঠদেশ কঠিন । কার্বনের আধিক্যের কারণে মাটির রং লাল ।
৬২) মঙ্গলের দুটি গ্রহ – ফোবাস ও ডিমোস । এরা কাছ থেকে মঙ্গলকে প্রদক্ষিণ করে ।
৬৩) সূর্য্য থেকে মঙ্গল গ্রহের দুরত্ব – ২২.৮ কোটি কি.মি. (গড়) ।
৬৪) পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দুরত্ব – ৭.৭ কোটি কি.মি. ।
৬৫) প্রথম পরিবেশ আন্দোলনের সূচনা করেন – ডেবিট থরো ।
৬৬) ‘গ্রীন পিচ’ পরিবেশ আন্দোলন গ্রুপ । এটির যাত্রা শুরু ১৯৮৫ সালে ।
৬৭) ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ।
৬৮) পৃথিবীর কোন নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবের সংখ্যাকে বলে – বায়োম্স ।
৬৯) জীববৈচিত্র সংরক্ষণ কনভেনশন (১৯৯২) স্বাক্ষর করে – ১৪০ টি দেশ ।
৭০) পলিথিন পোড়ালে উৎপন্ন হয় – হাইড্রোজেন সায়ানাইড ও ডাই-অক্সিজেন ।

Some Learning Tricks on Physics in Bengali


বিজ্ঞানের কিছু বিষয়ের মনে রাখার শর্টকাট টেকনিক:
---------------------------------------------------
★উর্ধ্বপাতিত পদার্থ :
------------------
টেকনিক>>>>"বাংলার কোথাও আমাদের নিতু নেই। "
এখন মিলিয়ে নিন
বাংলার - বেনজয়িক_এসিড
কোথাও - কর্পূর
আমাদের - আয়োডিন
নিতু - নিশাদল
নেই - ন্যাপথালিন
-------------------------------------
★ভেক্টর রাশি মনে রাখার সহজ টেকনিকঃ
---------------------------
টেকনিকঃ →[ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের ও জলে]
.এখন মিলিয়ে নিন
ভ →তে-ভরবেগ
বে →তে-বেগ
স →তে-সরন
ব →তে-বল
প্রিয় →তে-পিষ্ঠটান
ত →তে-ত্বরন
ম →তে-মন্দন
ভা →তে-ভ্রামক
সে →তে-সান্দ্রতা
প্রেমের →প্রাবাল্য
ও জলে→ওজন
----------------------
★চুম্বক পদার্থঃ
------------------
টেকনিক→ [চলো নিকা করি]
এখন মিলিয়ে নিন
# চ →চুম্বক
# লো →লোহা
# নি →নিকেল
# ক→কোবাল্ট
অথবা,[নিচুলোক]
# নি→নিকেল
# চু→চুম্বক
# লো→লোহা
# ক →কোবাল্ট

Sep 21, 2015

Science Facts

Science Facts
Decibel – Decibel is a unit of
measurement for sound, it
measures the loudness or volume
of the sound waves.
Density -Density is the ratio of the
mass of a body to its volume,
usually expressed as its specific
gravity.
Dynamo – Dynamo is a device that
creates electricity by turning
around a magnet near a coil of
wire.
Electrolysis – Electrolysis is splitting
a substance into the separate
chemicals that make it up, by
passing an electric current through
it.
Electrons – Electron is a negatively
charged subatomic particle.
Electrons are found at varying
distances from a atom’s nucleus.
They make up almost the entire
volume of a atom but only account
for a small part of the atom’s mass.
Compare to protons.
Element – Element is a basic
chemical substance in which all the
atoms are the same, and different
from the atoms of any other
substance.
Energy – Energy is the name given
to the ability to do work.
Freezing Point – Freezing Point is
the temperature at which a liquid
becomes a solid.
Friction – Friction is the resistance
that occurs when two objects rub
together.
Gravity – Gravity is the attractive
central gravitational force exerted
by a celestial body such as earth.
Humidity – Humidity is the amount
of water vapor in the air.