Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Nov 30, 2015

এক নজরে যুক্তবর্

এক নজরে যুক্তবর্ণ :
১. ক্ষ = ক+ষ
২. ষ্ণ = ষ+ণ
৩. জ্ঞ = জ+ঞ
৪. ঞ্জ = ঞ+জ
৫. হ্ম = হ+ম
৬. ঞ্চ = ঞ+চ
৭. ঙ্গ = ঙ+গ
৮. ঙ্ক = ঙ+ক
৯. ট্ট = ট + ট
১০. ক্ষ্ম = ক্ষ + ম = ‍ক + ষ + ম
১১. হ্ন = হ + ন
১২. হ্ণ = হ + ণ
১৩. ব্ধ = ব + ধ
১৪. ক্র = ক + ্র (র-ফলা)
১৫. গ্ধ = গ + ধ
১৬. ত্র = ত + ্র (র-ফলা)
১৭. ক্ত = ক + ত
১৮. ক্স = ক + স
১৯. ত্থ = ত + থ (উদাহরন: উত্থান, উত্থাপন)
২০. ত্ত = ত + ত (উদাহরন: উত্তম, উত্তর, সত্তর)
২১. ত্ম = ত + ম (উদাহরন: মাহাত্ম্য)

Oct 14, 2015

Some One Liner in Bengali - Ek Kothai Prakash


******* এক কথায় প্রকাশ ********

___________________________
অক্ষির সমীপে – সমক্ষ
অন্য যুগ- যুগান্তর
অহংকার নেই যার- নিরহংকার
অতি কর্মনিপুণ ব্যক্তি- দক্ষ
অতি দীর্ঘ নয় যা- নাতিদীর্ঘ
অকালে পেকেছে যে- অকালপক্ক্ব
অক্ষির সম্মুখে বর্তমান- প্রত্যক্ষ
অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ
অশ্বের ডাক- হ্রেষা
অনুসন্ধান করবার ইচ্ছা- অনুসন্ধিৎসা
অনুসন্ধান করতে ইচ্ছুক যে- অনুসন্ধিৎসু
অপকার করবার ইচ্ছা- অপচিকীর্ষা
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে-
অবিমৃষ্যকারী
অতি শীতও নয়, অতি উষ্ণও নয়-নাতিশীতোষ্ণ
অল্প কথা বলে যে- স্বল্পভাষী
অবশ্য হবে/ঘটবে যা- অবশ্যম্ভাবী
আচারে নিষ্ঠা আছে যার- আচারনিষ্ঠ
আপনাকে কেন্দ্র করে চিন্তা যার-আত্মকেন্দ্রীক
অতিক্রম করা যায় না যা- অনতিক্রমনীয়/অনতিক্রম্য
যা সহজে অতিক্রম করা যায় না-দুরতিক্রমনীয়/
দুরতিক্রম্য
অগ্রে জন্মেছে যে- অগ্রজ
অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে- অনুজ
অরিকে দমন করে যে- অরিন্দম
অন্য উপায় নেই যার- অনন্যোপায়
অনেকের মাঝে একজন- অন্যতম
অন্য গাছের ওপর জন্মে যে গাছ- পরগাছা
আকাশে চরে যে- খেচর
আকাশে গমন করে যে- বিহগ, বিহঙ্গ
আনন্দের সাথে- সানন্দে
আপনাকে যে হত্যা করে- আত্নঘাতী
আপনাকে পণ্ডিত মনে করে যে-পণ্ডিতম্মন্য
আট প্রহর যা পরা যায়- আটপৌরে
আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না-
বর্ণচোরা
আয় অনুসারে ব্যয় করে যে- মিতব্যয়ী
আদি থেকে অন্ত পর্যন্ত- আদ্যন্ত
ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-ইতিহাসবেত্তা
ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেছে যে- জিতেন্দ্রিয়ি
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার-আস্তিক
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার-নাস্তিক
ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার- আঁষটে
উপকার করবার ইচ্ছা- উপচিকীর্ষা
উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
একই সময়ে বর্তমান- সমসাময়িক
একই মায়ের সন্তান- সহোদর
এক থেকে আরম্ভ করে- একাদিক্রমে
একই গুরুর শিষ্য- সতীর্থ
যার কোন শত্রু নেই/জন্মেনি- অজাতশত্রু
কথায় বর্ণনা যায় না যা- অনির্বচনীয়
কথা বলার কৌশল- বাকশিল্প
কূলের সমীপে- উপকূল
কোনভাবেই নিবারণ করা যায় না যা-অনিবার্য
সহজে নিবারণ করা যায় না যা/
কষ্টে নিবারণ করা যায় যা- দুর্নিবার
সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায়
যা-
দুর্লভ
কোন কিছুতেই ভয় নেই যার- নির্ভীক,অকুতোভয়
ক্ষমার যোগ্য- ক্ষমার্হ
খাবার যোগ্য-খাদ্য
খাবার ইচ্ছা- ক্ষুধা
কউ জানতে না পারে এমনভাবে-অজ্ঞাতসারে
গোপন করার ইচ্ছা- জুগুপ্সা
গাছে উঠতে পটু যে- গেছো
চক্ষুর সম্মুখে সংঘটিত- চাক্ষুষ
চুষে খাওয়া যায় যা- চূষ্য, লেহ
চিরস্থায়ী নয় যা- নশ্বর
চৈত্র মাসের ফসল- চৈতালি
জীবিত থেকেও যে মৃত- জীবন্মৃত
জানার ইচ্ছা- জিজ্ঞাসা
জানতে ইচ্ছুক- জিজ্ঞাসু
জ্বল জ্বল করছে যা- জাজ্বল্যমান
জয় করার ইচ্ছা- জিগীষা
জয় করতে ইচ্ছুক- জিগীষু
জানু পর্যন্ত লম্বিত- আজানুলম্বিত
তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী
তীর ছোঁড়ে যে- তীরন্দাজ
দিনে যে একবার আহার করে- একাহারী
দাড়ি/শ্মশ্রু জন্মে নি যার- অজাতশ্মশ্রু
দীপ্তি পাচ্ছে যা- দীপ্যমান
দু’বার জন্মে যে- দ্বিজ
নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর
নদী মেখলা যে দেশের- নদীমেখলা
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে-নাবিক
নিজেকে যে বড়ো মনে করে- হামবড়া
নূপুরের ধ্বনি- নিক্কণ
পা থেকে মাথা পর্যন্ত- আপাদমস্তক
প্রিয় বাক্য বলে যে নারী- প্রিয়ংবদা
পূর্বজন্ম স্মরণ করে যে- জাতিস্মর
পান করার যোগ্য- পেয়
পান করার ইচ্ছা- পিপাসা
পাখির ডাক- কলকাকলি
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি
ফুলের রেনু- পরাগ
বিদেশে থাকে যে- প্রবাসী
বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন
ব্যাকরণ জানেন যিনি- বৈয়াকরণ
বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত
যিনি- বৈজ্ঞানিক
বেদ-বেদান্ত জানেন যিনি- বৈদান্তিক
বয়সে সবচেয়ে বড়ো যে- জ্যেষ্ঠ
বয়সে সবচেয়ে ছোটো যে- কনিষ্ঠ
মৃতের মত অবস্থা যার- মুমূর্ষু
মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায়-মুষ্টিমেয়
মৃত্তিকা দ্বারা নির্মিত- মৃন্ময়
মর্মকে পীড়া দেয় যা- মর্মন্তুদ
মাটি ভেদ করে ওঠে যা- উদ্ভিদ
মাথা নত করে অভিবাদন করা- কুর্নিশ
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে- ভাগাড়
মন হরণ করে যা- মনোহর
মন হরণ করে যে নারী- মনোহারিণী
যা দমন করা যায় না- অদম্য
যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়
যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব
যা বালকের মধ্যেই সুলভ- বালকসুলভ
যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি
যার সর্বস্ব হারিয়ে গেছে- সর্বহারা, হৃতসর্বস্ব
যার কোনো কিছু থেকেই ভয় নেই- অকুতোভয়
যার আকার কুৎসিত- কদাকার
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে-অযত্নলব্ধ
যা ঘুমিয়ে আছে- সুপ্ত
যা বার বার দুলছে- দোদুল্যমান
যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান
যা সাধারণের মধ্যে দেখা যায় না-অনন্যসাধারণ
যা পূর্বে দেখা যায় নি- অদৃষ্টপূর্ব
যা কষ্টে জয় করা যায়- দুর্জয়
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ
যা অধ্যয়ন করা হয়েছে- অধীত
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায়- দুরধ্যয়
যা জলে চরে- জলচর
যা স্থলে চরে- স্থলচর
যা জলে ও স্থলে চরে- উভচর
যা বলা হয় নি- অনুক্ত
যা কখনো নষ্ট হয় না- অবিনশ্বর
যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী
যা বলার যোগ্য নয়- অকথ্য
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই
জানে না- অজ্ঞাতকুলশীল
যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়, অচিন্ত্য
যা কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল
যা খুব শীতল বা উষ্ণ নয়- নাতিশীতোষ্ণ
যার বিশেষ খ্যাতি আছে- বিখ্যাত
যা আঘাত পায় নি- অনাহত
যা উদিত হচ্ছে- উদীয়মান
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যার কোন উপায় নেই- নিরুপায়
যা ক্রমশ বর্ধিত হচ্ছে- বর্ধিষ্ণু
যা পূর্বে শোনা যায় নি- অশ্রুতপূর্ব
যা সহজে ভাঙ্গে- ভঙ্গুর
যা সহজে জীর্ণ হয়- সুপাচ্য
যা খাওয়ার যোগ্য- খাদ্য
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয়- চর্ব্য
যা চুষে খেতে হয়- চোষ্য
যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য- লেহ্য
যা পান করতে হয়/পান করার যোগ্য- পেয়
যা পানের অযোগ্য- অপেয়
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে-বীতস্পৃহ
যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর
যে সহজে রেগে উঠে- রগচটা
যে বেশি কথা বলে- বাচাল
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু
যে নারী নিজে বর বরণ করে নেয়-স্বয়ংবরা
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না-বনস্পতি
যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে- হাতুড়ে
যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত
সন্তান প্রসব করে- মৃতবৎসা
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে-পরগাছা
যেখানে মানুষ বসবাস করে- জনপদ
যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার
যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া
পশ্চাত বিবেচনা না করে কাজ করে যে-
অবিমৃশ্যকারী
যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই-অবিসংবাদী
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-শ্বাপদসংকুল
যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা
যে নারী বীর সন্তান প্রসব করে- বীরপ্রসূ
যে নারীর কোন সন্তান হয় না- বন্ধ্যা
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে-
কাকবন্ধ্যা
যে নারীর স্বামী প্রবাসে আছে-প্রোষিতভর্তৃকা
যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে- প্রোষিতপত্নীক
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর- সুদর্শন
যে নারীর চেহারা দেখতে সুন্দর- সুদর্শনা
যে রব শুনে এসেছে- রবাহুত
যে লাফিয়ে চলে- প্লবগ
যা বপন করা হয়েছে- উপ্ত
যা বলা হয়েছে- উক্ত
যে নারী কখনো সূর্য দেখেনি-অসূর্যম্পশ্যা
যে নারীর স্বামী মারা গেছে- বিধবা
যার কিছু নেই- অকিঞ্চন
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে- নবোঢ়া
লাভ করার ইচ্ছা- লিপ্সা
শুভ ক্ষণে জন্ম যার- ক্ষণজন্মা
শত্রুকে/অরিকে দমন করে যে- অরিন্দম
শত্রুকে বধ করে যে- শত্রুঘ্ন
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদ্গমন
সকলের জন্য প্রযোজ্য- সর্বজনীন
সকলের জন্য হিতকর- সার্বজনীন
স্ত্রীর বশীভূত হয় যে- স্ত্রৈণ
সেবা করার ইচ্ছা- শুশ্রুষা
হনন/হত্যা করার ইচ্ছা- জিঘাংসা
হরিণের চামড়া- অজিন
হাতির ডাক- বৃংহতি
বিহঙ্গের ধ্বনি- কাকলি
সিংহের ডাক- নাদ
মেঘের শব্দ- গর্জন
কোকিলের ডাক- কুহু
নূপুরের শব্দ- নিক্কন
মৌমাছির শব্দ- গুঞ্জন
ভ্রমরের ধ্বনি- গুঞ্জন

Shortcut Technique of Remembering Foreign word in Bengali


 

______________________________
__________________
টেকনিকঃ-
জাপানি শব্দঃ "[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে "]
ব্যাখ্যাঃ
( জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )
টেকনিকঃ-
গুজরাটি শব্দঃ ["গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে "]
ব্যাখ্যাঃ
( গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)
টেকনিকঃ-
তুর্কি শব্দঃ ["এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে
আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে"]
ব্যাখ্যাঃ
( তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি,
চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ,
বাবুর্চি, চকমক, কোর্মা ।)
টেকনিকঃ-
ফরাসি শব্দঃ ["ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলে ও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না"]
ব্যাখ্যাঃ-
( ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো)
টেকনিকঃ-
ওলন্দাজ শব্দঃ ["ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কা দিয়ে তাসে তুরুপ মারে"]
ব্যাখ্যাঃ-
( ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ )।

Oct 13, 2015

Important Opposite Word in Bengali

http://examsupdate.blogspot.com/2015/10/important-opposite-word-in-bengali.html

বিপরীত শব্দঃ

নৈঃশব্দ্য - সশব্দ
প্রকাশ্যে - নেপথ্যে
প্রকৃত - বিকৃত
প্রাচ্য - প্রতীচ্য
প্রাচী - প্রতীচী
প্রাচীন - নবীন, নব্য
প্রাতিকূল্য - আনুকূল্য
প্রারম্ভ - পরিনাম
প্রায়শ - কদাচিৎ
প্রজ্বলন - নির্বাপণ
প্রত্যক্ষ - পরোক্ষ
প্রত্যাদেশ - আদেশ
প্রফুল্ল - ম্লান
প্রবাসী - স্ববাসী
প্রবিষ্ট - প্রস্থিত
প্রবেশ - প্রস্থান
প্রবণতা - ঔদাসীন্য
প্রবৃত্তি - নিবৃত্তি
প্রবল - দুর্বল
প্রভূ - ভৃত্য
প্রমাণিত - অনুমিত
প্রসন্ন - বিষন্ন
পাপ - পুণ্য
পার্থিব - স্বর্গীয়
পাশ্চাত্য - প্রাচ্য
পূজক - পূজ্য
পন্ড - সফল
পূর্ণিমা - অমাবস্যা
পূর্বাহ্ন - পরাহ্ন
পর্বত - সমতল
পূর্বসূরি - উত্তরসূরি
পর - স্ব, আত্ম
পুরোভাগ - পশ্চাদভাগ
ফলবান - নিস্ফল
ফাঁপা - নিরেট
ব্যক্ত - গুপ্ত
ব্যাষ্টি - সমষ্টি
ব্যর্থ - সার্থক, চরিতাক
বাচাল - স্বল্পভাষী
বাদি - বিবাদি
বামপন্থী - ডানপন্থী, দক্ষিণপন্থী
বাহ্য - আভ্যন্তর
বাহুল্য - স্বল্পতা
বিকাশ - বিলয়
বিকি - কিনি
বিজ্ঞ - অজ্ঞ
বিজেতা - বিজিত
বিজন - সজন
বিতর্কিত - তর্কাতীত
বিদ্যমান - অন্তর্হিত
বিধি - নিষেধ
বিনীত - উদ্ধত
বিনীত - দুর্বিনীত, অবিনীত
বিনয় - ঔদ্ধত্য
বিপথ - সুপথ
বিপন্ন - নিরাপদ
বিপন্নতা - নিরাপত্তা
বিরল - বহুল
বিরহ - মিলন
বিশিষ্ট - সাধারণ
বিষাদ - আনন্দ
বিস্তৃত - সংক্ষিপ্ত
বিয়োগান্ত - মিলনান্ত
বেহেশ্ত - দোযখ
বৈরাগ্য - আসক্তি
বত - বিরত
বন্দনা - গঞ্জনা
বন্ধুর - মসৃন
বর্ধিষ্ণু - ক্ষয়িষ্ণু
বর্ধমান - ক্ষীয়মান
বর্ধমান - হ্রাসমান
বরখাস্ত - বহাল
বহির্ভূত - অন্তর্ভূত
ভিত্তি - উপরিকাঠামো
ভীতু - সাহসী
ভেজাল - খাঁটি
ভোগ - ত্যাগ
ভূত - ভবিষ্যৎ
ভন্ড - সাধু
ভর্তি - ঊন/খালি
ভূস্বামী - ভূমিহীন
মুখর - মৌন
মুখরতা - মৌনতা
মান - অপমান
মিত্র - শত্রু
মেঘলা - ফরসা
মজবুত - হালকা
মৃদু - তীব্র
মহাজন - খাতক
মহাত্না - নীচাত্না, দুরাত্না
রক্ষক - ভক্ষক
রক্ষক - ভক্ষক
রাজি - নারাজ, গররাজি
রামছাগল - পাতিছাগল
রোষ - প্রসাদ
রম্য - কুৎসিত
রমনীয় - কুৎসিত
রুষ্ট - তুষ্ট
লাজুক - নিলজ্জ
লায়েক - নালায়েক
লেজ - মুড়া
লেনা - দেনা
লৌকিক - অলৌকিক
লব - হর
শ্বাস - প্রশ্বাস
শ্রম - বিশ্রাম, আলস্য
শ্লীল - অশ্লীল
শুক্লপক্ষ - কৃষ্ণপক্ষ
শাসক - শাসিত
শায়িত - উত্তোলিত
শিখর - নিম্নদেশ
শিষ্ট - অশিষ্ট
শোক - হর্ষ, আনন্দ
শৌখিন - পেশাদার
শঠতা - সাধুতা
শুভ্র - শ্যামল, কৃষ্ণ
শর্তাধীন - নিঃশর্ত, শর্তহীন
শহিদ - গাজি
শয়ন - উত্থান
শয়ন - উত্থান
স্ত্ততি - নিন্দা
স্তাবক - নিন্দুক
স্থানু - চলিষ্ণু
স্থাবর - জঙ্গম, অস্থাবর
স্থূল - সূক্ষ্ণ
স্বকীয় - পরকীয়
স্বাতন্ত্র্য - সাধারণত্ব
স্বার্থপর - পরার্থপর
স্বতন্ত্র - পরতন্ত্র
স্বনামে - বেনামে
স্ববাস - প্রবাস
স্বমত - পরমত
স্মৃতি - বিস্মৃতি
সংক্ষেপ - বাহুল্য, বিস্তারিত
সুকৃতি - দুষ্কৃতি
সুগম - দুর্গম
সাকার - নিরাকার
সাচ্চা - ভুয়া
সাবালিকা - নাবালিকা
সাম্য - বৈষম্য
সাম্প্রদায়িক - অসম্প্রদায়িক
সার্থক - নিরর্থক
সচ্চরিত্র - দুশ্চরিত্র
সচরাচর - কদাচিৎ
সচল - নিশ্চল
সৌভাগ্যবান - ভাগ্যহত
সৌরমাস - চন্দ্রমাস
সজ্জন - দুর্জন
সঞ্চয় - অপচয়
সত্বর - ধীরে
সদাচার - কদাচার
সদর্থক - নঞর্থক
সদর - অন্দর
সদৃশ - বিসদৃশ
সুধা - হলাহল, গরল
সধবা - বিধবা
সন্ধি - বিগ্রহ
সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট
সপ্রতিভ - অপ্রতিভ
সবাক - নির্বাক
সবীজ - নির্বীজ
সুবহ - দুর্বহ
সম্প্রসার - সংকোচন
সম্পদ - বিপদ
সমার্থক - ভিন্নার্থক
সমবেত - ছত্রভঙ্গ
সমষ্টি - ব্যষ্টি
সরব - নীরব
সরস - নীরস
সংশ্লিষ্ট - বিশ্লিষ্ট
সংশ্লেষণ - বিশ্লেষণ
সুশীল - দুঃশীল
সশস্ত্র - নিরস্ত্র
সৃষ্টি - ধ্বংস, সংহার
সুষম - অসম
সংস্কৃতি - অপসংস্কৃতি
সুস্থ - দুঃস্থ
সসীম - অসীম
সুসহ - দুঃসহ
সহযোগী - প্রতিযোগী
সংহত - বিভক্ত
সাঁঝ - সকাল
হ্রস্ব - দীর্ঘ
হক - নাহক
হাজির - গরহাজির
হাল - সাবেক
হৃদ্য - ঘৃণ্য, কটু
হৃদ্যতা - কপটতা
হর্তা - ভর্তা
হর্ষ - বিষাদ
হরণ - পূরণ
হৃষ্ট - বিষণ্ণ

Shortcut Trick to remember 3 Famous Writers Poetry

http://examsupdate.blogspot.com/2015/10/shortcut-trick-to-remember-3-famous.html


৩জন বিখ্যাত লেখকের কাব্যগ্রন্থ মনে রাখার শর্টকাট টেকিনিক

★রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার সহজ উপায়:
"ভানুসিংহের" "গীতাঞ্জলি" কাব্যের "শেষ লেখায়" "মহুয়ার" বান্ধবী "চিত্রার" "নবজাতক"
সন্তান"পূরবীর"জন্ম দিনের" "প্রভাত সংগীত" ও "সন্ধ্যা সংগীতের" কথা আছে। অন্যদিকে "শ্যামলী" (যে ভাবে) "খেয়া" পার হয়ে "কড়ি ও কোমলের" বিনিময়ে "বনফুল"থেকে "সোনার তরী" বোঝাই করে মিষ্টি এনে "সানাই" বাজিয়ে সবাইকে "উৎসর্গ" করে খাওয়ালো সে কথাও বাদ যায় নি।
অথবা,
রবীন্দ্রনাথ ঠাকুরের(২১টি) কাব্যগ্রন্থগুলো মনে রাখার সহজ কৌশলঃ-
(ছন্দ মনে রাখার দরকার নাই; ঘটনাটি
মনে রাখুন।)
[ "ভানুসিংহ ঠাকুর" "সানাই" হাতে "চিত্রা" নদী পার হতে "খেয়া" নামক "সোনার তরীতে "উঠে!ওই সময় "ক্ষনিকা", "শ্যামলী", "মহুয়া"ও "মানসী"নৌকাতে ছিলো মহুয়াকে দেখে রবি'ঠাকুর প্রেমে পড়েযান! "নৈবেদ্য"তিনি মহুয়ার "জন্মদিন!" জানলেন" জন্মদিনে "বনফুল" "কড়ি ও কোমল" "বলাকার" কাছে পাঠিয়ে দেন! বলাকা তখন "কল্পনার" মধ্যে "গীতাঞ্জলী"কাব্য পড়ছিলো! মহুয়া "পত্রপুটের" "ছড়ার ছবি" "সন্ধ্যার সঙ্গীতের"মত গাইতে থাকেলেন!কবির এ "শেষ লেখা" তার জীবনের "কবি কাহিনী!"]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
* ভানুসিংহ ঠাকুর"
* সানাই
* চিত্রা
* খেয়া
* সোনার তরী
* ক্ষনিকা
* শ্যামলী
* মহুয়া
* মানসী
* নৈবেদ্য
* জন্মদিন
* বনফুল
* কড়ি ও কোমল
* বলাকা
* কল্পনা
* গীতাঞ্জলী
* পত্রপুটের
* ছড়ার ছবি
* সন্ধ্যার সঙ্গীতের
* শেষ লেখা
* কবি কাহিনী
★ জসীম উদ্দীনের কাব্যগ্রন্থসমূহের নাম:
["রাখালী"দের 'বালুচরে"র "ধানক্ষেতে" মা জননী 'হাসু"কে নিয়ে "সুচয়নী" "জলের লেখায়" "সজন বাদিয়ার ঘাটে" "হলুদবরণ" "নকশিকাথা" বিছিয়ে গল্প করছেন।]"
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
১ ) রাখালী
২ ) বালুর চর
৩ ) ধানক্ষেত
৪ ) মা যে জননী কাঁন্দে
৫ ) হাসু
৬ ) সুচয়নী
৭ ) জলের লেখায়
৮ ) সজন বাদিয়ার ঘাট
৯ ) হলুদবরণ
১০ ) নকশি কাঁথা
★ জসিমউদ্দিনের নাটক গুলোঃ
["পদ্মাপাড়ে"র 'বেদের মেয়ে" "মধুমালা"র সাথে অন্য "গ্রামের মেয়ে" এক "পল্লীবধূ"র বন্ধুত্ব সবার মুখে মুখে]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
*পদ্মাপাড়
*বেদের মেয়ে
*মধুমালা
*গ্রামের মেয়ে
*পল্লীবধূ
★ টেকনিকের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে শিখিঃ
["বিলাসী"র "মেজদিদি" "বিন্দুর দুই ছেলে" "মহেশ" ও "পরেশ" আর এক মেয়ে "সতী" , "মন্দিরে"র "ছবি" নিয়ে 'মামলার ফলে" তারা আজ নিঃশ্ব।]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
*বিলাসী
*মেজদিদি
*বিন্দুর ছেলে
*মহেশ
*পরেশ
*সতী
*মন্দির
*ছবি
*মামলার ফল
★ শরৎচন্দ্রের(১৮টি) উপন্যাসগুলি টেকনীকের মাধ্যমে পড়ার উপায়-
["গৃহদাহ' 'পল্লীসমাজে' 'বড়দিদি' 'মেজদিদিকে' নিয়ে বসবাস করে।সেখানে 'চরিত্রহীন' চন্দ্রনাথ'ও ছিল।'দেবদাস' ও 'বিপ্রদাসে'র মধ্যে কিছু' দেনাপাওনা' ছিল।'শেষের পরিচয়' ঘটল 'শ্রীকান্ত' ও 'শুভদার' সাথে। 'পথের দাবী' তুলে তারা 'শেষপ্রশ্ন' করল। 'নববিধানে' নিষ্কৃতি মিলল। 'দত্তা' 'বৈকুন্ঠের'উইল' করিয়া 'বিরাজ বৌ' কে 'পরিণীতা' হিসেবে গ্রহণ করবে।"]
★এবার একবার চোখ বুলিয়ে নিন:
১) গৃহদাহ
২) পল্লীসমাজ
৩) মেজদিদি
৪) চরিত্রহীন
৫) চন্দ্রনাথ
৬) দেবদাস
৭) বিপ্রদাস
৮) দেনাপাওনা
৯) শেষের পরিচয়
১০ ) শ্রীকান্ত
১১ ) শুভদা
১২ ) পথের দাবী
১৩ ) শেষপ্রশ্ন
১৪ ) নববিধানে
১৫ ) দত্তা
১৬ ) বৈকুন্ঠের উইল
১৭ ) বিরাজ বৌ
১৮ ) পরিণীতা

Oct 12, 2015

Rabindranath Tagore's 13 Novels Trick in Bengali


Rabindranath Tagore's 13 Novels Trick

ঘরেবাইরে‬ খুব দুঃখে আছি। ‎করুণা‬  করে আমাকে  'বউ‬ ঠাকুরানীর হাটে  পৌঁছে দিও, সেখানে হয়ত
রাজর্ষি‬ কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত  নৌকাডুবি‬  র ফলে তার সাথে আমার সমস্ত যোগাযোগ‬  বন্ধ হয়ে যায়,আমি এখন তার  ‪‎চোখের‬ বালি, আমার দুইবোন‬  আর ভাই
গোরা‬ কে অনেক খুঁজেছি - পাইনি,অবশেষে  জীবনের  চার‬ অধ্যায়  পেরিয়ে  ‪চতুরঙ্গে‬ র কষাঘাতে ‎মালঞ্চে‬ বসে লিখছি ‎শেষের‬ কবিতা.

Oct 5, 2015

Important Short Notes about Prosody in Bengali


প্রশ্ন: বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি
কি ?
উঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও
অক্ষরবৃত্ত।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা
করেন?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
প্রশ্ন: মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট
কোনটি ?
উঃ বঙ্গভাষা।
প্রশ্ন: সনেটের প্রবর্তক কে ?
উঃ ইটালীর কবি পেত্রার্ক।
প্রশ্ন: ধ্বনি প্রধান ছন্দ বলা হয়?
উঃ মাত্রাবৃত্ত ছন্দকে।
প্রশ্ন: ছন্দের যাদুকর কাকে বলা হয়?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
উঃ গিরিশচন্দ্র।
প্রশ্ন: গদ্য ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: তানপ্রধান ছন্দ কাকে বলে?
উঃ অক্ষরবৃত্ত ছন্দকে।
প্রশ্ন: মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: ছান্দসিক কবি কাকে বলা হয়?
উঃ কবি আব্দুল কাদিরকে।
প্রশ্ন: পয়ার ছন্দে থাকে?
উঃ অন্তমিল।
প্রশ্ন: লৌকিক ছন্দ কাকে বলে ?
উঃ স্বরবৃত্ত ছন্দকে।

Sep 28, 2015

Some Bengali Grammar multiple choice questions and answers for all competitive exams



                                            ***BENGALI GRAMMAR***


প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে 
উত্তরঃ গ 
প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ? 
ক. আনারস, আলপিন খ. গীর্জা, পাদ্রী গ. রুইতন, হরতন ঘ. স্কুল, কলেজ
উত্তরঃ গ 
প্রশ্নঃ চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ? 
ক. মৈথিলী খ. উড়িষ্যা গ. ঢাকা ঘ. কোলকাতা
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ? 
ক. প্রভাত হইয়াছে, সূর্য উঠিয়াছে খ. গতকাল খেলা দেখিয়াছিলাম গ. সুজন তাহাকে দেখেছে ঘ. আমি তাকে দেখে খুশি হয়েছি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ লাঠি' ও 'চাউল' শব্দ দুটি _ 
ক. বিদেশ শব্দ খ. দেশী শব্দ গ. তৎসম শব্দ ঘ. তদ্ভব শব্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ ক 
প্রশ্নঃ ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ? 
ক. রোম খ. গ্রিস গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'প্রাকৃত' এর অর্থ কি ? 
ক. মূল খ. স্বাভাবিক গ. পুরাতন ঘ. নতুন
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? 
ক. চলিত রীতি খ. সাধু রীতি গ. কথ্য রীতি ঘ. লেখ্য রীতি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ? 
ক. খাঁটি বাংলা খ. দেশী গ. বিদেশী ঘ. অর্ধতৎসম 
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ? 
ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. মিশ্র শব্দ ঘ. পারিভাষিক শব্দ 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'অনুকার' কোন শ্রেণীর শব্দ ? 
ক. দেশী খ. বিদেশী গ. তৎসম ঘ. তদ্ভব উত্তরঃ ক 
প্রশ্নঃ কোনটি সঠিক ? 
ক. ভাষা ব্যাকরণ অনুসরণ করে খ. ব্যাকরণ ভাষা অনুসরণ করে গ. ভাষা ও ব্যাকরণ উভয়ই পরস্পরকে অনুসরণ করে ঘ. ভাষা ও ব্যাকরণ পৃথক ও স্বতন্ত্র - কাজেই কোনটিই কোনটিকে অনুসরণ করে না 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'হরতাল' শব্দ কোন ভাষা থেকে এসেছে ? 
ক. পাঞ্জাবি খ. জাপানি গ. চীনা ঘ. গুজরাটি 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা - 
ক. থ্রাকস খ. প্লেটো গ. ভাররো ঘ. প্রিস্কিয়ান 
উত্তরঃ গ 
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
ক. চলিত ভাষারীতিতে খ. আঞ্চলিক ভাষারীতিতে গ. সাধু ভাষারীতিতে ঘ. মিশ্র ভাষারীতিতে
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
ক. উইলিয়াম কেরি খ. এডওয়ার্ড ডিমোক গ. শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় ঘ. প্রমথ চৌধুরী 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ কোনটি ফারসি শব্দ ? 
ক. আকাশ খ. কুপন গ. মহকুমা ঘ. দোকান 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ - 
ক. নিয়মশাস্ত্র খ. ব্যাকরণ শাস্ত্র গ. শব্দশাস্ত্র ঘ. ধ্বনিবিন্যাস শাস্ত্র 
উত্তরঃ গ 
প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ? 
ক. বঙ্গকামরূপী খ. সংস্কৃতি গ. হিন্দি ঘ. উড়িয়া 
উত্তরঃ ক
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি ? 
ক. কুলা খ. ধর্ম গ. কান ঘ. চন্দ 
উত্তরঃ খ 
প্রশ্নঃ সাধু রীতির শব্দ কোনটি ? 
ক. গ্রহ খ. গিণ্ণী গ. কলেজ ঘ. কেতাব উত্তরঃ ক 
প্রশ্নঃ প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম - 
ক. De Lingua Latina খ. Dialogue গ. Poetics ঘ. Institutiones Grammaticae 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'Dialogue' গ্রন্থটি লিখেছেন - ক. থ্রাকস খ. ভাররো গ. প্লেটো ঘ. এরিস্টটল
উত্তরঃ গ 
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে - 
ক. গ্রিক ভাষা থেকে খ. সংস্কৃত ভাষা থেকে গ. ভারতীয় ভাষা থেকে ঘ. প্রাকৃত ভাষা থেকে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ? 
ক. ১৭৩৪ সালে খ. ১৭৪২ সালে গ. ১৭৪৩ সালে ঘ. ১৭৫০ সালে
উত্তরঃ গ 
প্রশ্নঃ লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ? 
ক. সাধু ও চলিত খ. সাধু ও আঞ্চলিক গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সর্বজনীন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ? 
ক. ২৫ কোটি খ. ৩০ কোটি গ. ৩৫ কোটি ঘ. ৪০ কোটি উত্তরঃ ক 
প্রশ্নঃ নিচের কোনটি হিন্দি ভাষার শব্দ ? 
ক. চানাচুর খ. আলপিন গ. গুদাম ঘ. আলমারি
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ? 
ক. কোল ভাষা খ. মুন্ডারী ভাষা গ. তামিল ভাষা ঘ. গুজরাটি ভাষা
উত্তরঃ গ
প্রশ্নঃ পতঞ্জলি ছিলেন একজন --- ব্যাকরণবিদ ? 
ক. সংস্কৃত খ. বাংলা গ. গ্রিস ঘ. লাতিন 
উত্তরঃ ক 
প্রশ্নঃ 'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ফারসি খ. ফরাসি গ. আরবি ঘ. গুজরাটি 
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. তুর্কি গ. ওলন্দাজ ঘ. ফরাসি উত্তরঃ খ 
প্রশ্নঃ বিদেশী শব্দ কোনটি ? ক. হাত খ. হায়াত গ. ডাগর ঘ. নাগর উত্তরঃ খ 
প্রশ্নঃ 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?
ক. তদ্ভব শব্দের খ. অর্ধতৎসম শব্দের গ. তৎসম শব্দের ঘ. বিদেশী শব্দের 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'বিস্কুট' কোন ভাষার শব্দ ? 
ক. ফরাসি খ. ইংরেজি গ. পর্তুগীজ ঘ. চীনা 
উত্তরঃ ক 
প্রশ্নঃ চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ? 
ক. সমকাল খ. দিগদর্শন গ. সন্দেশ ঘ. সবুজপত্র 
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ নিচের কোনটি দেশীয় শব্দ ? 
ক. কুড়ি খ. কলম গ. কৃপণ ঘ. কপি উত্তরঃ ক 
প্রশ্নঃ 'কলম' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. চীনা
উত্তরঃ ক 
প্রশ্নঃ ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ? 
ক. মনোএল-দ্য-আসসুম্পসাঁও খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড গ. জন বিমস ঘ. উইলিয়াম কেরি 
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
ক. বিশেষণ ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ গ. বিশেষ্য ও সর্বনাম ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ঘ 
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে - 
ক. বিশেষভাবে বিশ্লেষণযোগ্য খ. বিশেষভাবে গ্রহণযোগ্য গ. বিশেষভাবে বিশ্লেষণ ঘ. বিশেষভাবে পঠনযোগ্য
উত্তরঃ গ 
প্রশ্নঃ ইংরেজি Grammar শব্দটি এসেছে কোন ভাষা থেকে ? 
ক. ইংরেজি খ. সংস্কৃত গ. গ্রিক ঘ. লাতিন
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ? 
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ খ 
প্রশ্নঃ অনার্যদ্র
ক. অর্ধতৎসম শব্দ খ. তৎসম শব্দ গ. তদ্ভব শব্দ ঘ. দেশী শব্দ উত্তরঃ ঘ 
প্রশ্নঃ 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? 
ক. আরবি খ. জাপানি গ. তুর্কি ঘ. ফারসি
উত্তরঃ গ 
প্রশ্নঃ পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ? ক. তিনটি খ. একটি গ. দুটি ঘ. চারটি উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. ভাষা গতিশীল নয় খ. ভাষা স্থির নয় গ. ভাষা গতিশীল ও স্থির ঘ. ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয় উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ? 
ক. টং খ. চাটাই গ. অংশ ঘ. ঢেঁঁকি উত্তরঃ গ 
প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
ক. মান্দারিন খ. ফ্রেঞ্চ গ. ইংরেজি ঘ. হিন্দি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ - ক. শহীদুল্লাহ খ. পাণিনি গ. সুনীতিকুমার ঘ. যাস্ক 
উত্তরঃ খ 
প্রশ্নঃ নিচের কোনটি চীনা শব্দ ? 
ক. পাউডার, ফুটবল খ. আনারস, আলপিন গ. চা, চিনি ঘ. লাইব্রেরী, স্কুল
উত্তরঃ গ 
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ? 
ক. চিত্র খ. লেখা গ. ভাষা ঘ. ইঙ্গিত
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে - 
ক. পর্তুগীজ ভাষা থেকে খ. দেশী ভাষা থেকে গ. সংস্কৃত ভাষা থেকে ঘ. ইংরেজি ভাষা থেকে
উত্তরঃ গ 
প্রশ্নঃ 'কাষ্ঠ' এর প্রাকৃত রূপ কোনটি ? ক. কষ্ঠো খ. কাঠ গ. কট্ ঠ ঘ. কাঠ্ থ উত্তরঃ গ 
প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ ? 
ক. ফুল খ. ডিম গ. হাত ঘ. ছেরাদ্দ 
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ? 
ক. ৬ ভাগে খ. ৫ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৩ ভাগে 
উত্তরঃ খ 
প্রশ্নঃ 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ? 
ক. আরবি খ. ফারসি গ. ওলন্দাজ ঘ. গুজরাটি 
উত্তরঃ খ 
প্রশ্নঃ কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ? 
ক. প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে খ. প্রায় সমার্থক দুটো পদের মিলনে গ. প্রায় সমার্থক দুটো ধ্বনির মিলনে ঘ. প্রায় সমার্থক দুটো বর্ণের মিলনে
উত্তরঃ ক 
প্রশ্নঃ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ? 
ক. মধ্যযুগ খ. প্রাচীন যুগ গ. আধুনিক যুগ ঘ. অন্ধকার যুগ 
উত্তরঃ গ

Special 50 for BCS AND PTET


১. ‘শেষ প্রশ্ন’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
কোন জাতীয় রচনা?
- উপন্যাস।
২. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
- আল মাহমুদ।
৩. ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ হলো
- অলীক কল্পনা।
৪. পর্বত এর সমার্থক শব্দ
- অদ্রি, অচল, গিরি, পাহাড়, ভূধর,
শৈল।
৫. ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ
- সুসময়ের বন্ধু।
৬. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য
- মেঘনাদবধ।
৭. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয়
- অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
৮. রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ রচনা
করেন
- ১৮৮০ সালে।
৯. ‘দিনের’ বিশেষণ
- দৈনিক।
১০. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার
নাম
- আঙুর।
১১. ‘উকিল’ শব্দটি যে ভাষা থেকে এসেছে?
- আরবী।
১২. বারকোশ শব্দের অর্থ
- থালা বিশেষ।
১৩. ‘যদ্যপি’ অব্যয়ের চলিত রূপ
- যদি।
১৪. যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও বিধেয়
থাকে, তাকে বলে
- সরল বাক্য।
১৫. যে বর্ণটিকে নিলীন বর্ণ বলে
- অ।
১৬. রক্তকরবী কে রচনা করেন?
এটি কোন ধরনের রচনা?
- রবীন্দ্রনাথ ঠাকুর, এটি প্রতীকধর্মী নাটক।
১৭. ‘বৃত্তসংহার’ মহাকাব্যের রচয়িতা কে?
- হেমচন্দ্র বন্দোপাধ্যায়।
১৮. লোক সাহিত্য বলতে কি বুঝায়?
- ছড়া, গান, ধাঁধা, প্রবাদ প্রবচন।
১৯. যার অভাবে চিঠিপত্র ডেডলেটার বলে
চিহ্নিত হয়
- পূর্ণ ও স্পষ্ট ঠিকানা।
২০. ব্রজবুলি হচ্ছে
- মৈথিলি ভাষার একটি উপভাষা।
২১. ‘তোমার দেখা পেলাম না’ তোমার-এর
কারক ও বিভক্তি
- কর্মে ৬ষ্ঠী।
২২. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা
- কৃষ্ণকান্তের উইল
২৩. ‘সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি’
কোন শ্রেণির বাক্য
- যৌগিক বাক্য।
২৪. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’
পঙ্ক্তিটির রচয়িতা
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
২৫. কেরি সাহেবের মুন্সি হিসেবে বিশেষ
পরিচিতি পান কে?
- রামরাম বসু।
২৬. চর্যাপদের ভাষার নাম কি?
- সান্ধ্যভাষা।
২৭. ‘জীবে প্রেম করে যেইজন সেইজন
সেবিছে ঈশ্বর’ পঙ্ক্তিটির রচয়িতা
- স্বামী বিবেকানন্দ।
২৮. কবর কবিতাটি কোন ছন্দে রচিত?
- মাত্রাবৃত্ত।
২৯. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার
রচিত নাটকের নাম
- বসন্তকুমারী।
৩০. ‘আবাহন’ এর বিপরীত শব্দ
- বিসর্জন।
৩১. জলে ডাঙায় যে ধরনের রচনা?
- ভ্রমণকাহিনী।
৩২. ‘সাপের খোলস’-এর এক কথায় প্রকাশ
- নির্মোক।
৩৩. যে পত্র আসলে পত্র নয়
- মানপত্র।
৩৪. নিষ্কৃতি উপন্যাসটি লিখেছেন
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৫. বাংলা সাহিত্যে আধুনিকতার জনক
- মাইকেল মধুসূদন দত্ত।
৩৬. প্রচুর শব্দের বিশেষ্য পদ
- প্রাচুর্য।
৩৭. ‘ভেস্তে নসিব করিও সকল মৃত্যু ব্যথিত
প্রাণ’ এ লাইনটির কবিতার নাম
- কবর।
৩৮. ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন, এ
বাক্যে শতধিক যে পদ
- অব্যয়ের বিশেষণ।
৩৯. বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি
- ৭টি।
৪০. ‘অভিমত’ শব্দটি যেভাবে গঠিত
- উপসর্গযোগে।
৪১. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি
বাক্যের অবতারণা হলে কি ব্যবহৃত হয়
- কোলন।
৪২. ‘রাজা উজির মারা’ বাগধারাটির অর্থ
কি?
- আড়ম্বরপূর্ণ গালগল্প।
৪৩.‘আবে হায়াত’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ।
৪৪. লৌকিক ছন্দ কাকে বলে?
- স্বরবৃত্তকে।
৪৫. ‘হনন করার ইচ্ছা’ বাক্যাংশটির সংকুচিত
রূপ কি?
- জিঘাংসা।
৪৬. সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক কে?
- জন ক্লার্ক মার্শম্যান।
৪৭. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
- এন বি, হেলহেড।
৪৮. পরার্থপরতার অর্থনীতি বইটি লিখেছেন
- আকবর আলী খান।
৪৯. নীল যে আকাশ = নীল আকাশ কোন
সমাস?
- কর্মধারায় সমাস।
৫০. ‘হনন করার ইচ্ছা’ এক কথায় কি হবে?
- জিঘাংসা।

Sep 27, 2015

Important For Primary Tet 2015


★বাংলা ভান্ডারঃ
বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম- ৪৮ টি প্রশ্নোত্তর
---------------------------------------------
1) অনন্ত বড়ুর ছদ্মনাম কি ? ➫ বড়ু চন্ডিদাস
2) অচিন্তকুমার সেনগুপ্তের ছদ্মনাম কি ? ➫ নীহারিকা দেবী
3) আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম কি ? ➫ অশোক সৈয়দ
4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি ? ➫ কস্যচিত্ উপযুক্ত ভাইপো
5) অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ? ➫ লীলাময় রায়
6) কালিকানন্দের ছদ্মনাম কি ? ➫ অবধূত
7) কাজেম আল কোরেশীর ছদ্মনাম কি ? ➫ কায়কোবাদ
8) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ? ➫ হুতোম পেঁচা
9) চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ জরাসন্ধ
10) জসীম উদ্দীনের ছদ্মনাম কি ? ➫ জমীরউদ্দীন মোল্লা
11) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ সুনন্দ
12) নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ? ➫ বানভট্র
13) প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ? ➫ টেকচাঁদ ঠাকুর
14) বিমল ঘোষের ছদ্মনাম কি ? ➫ মৌমাছি
15) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ কমলাকান্ত
16) মধুসূদন দত্তের ছদ্মনাম কি ? ➫ এ নেটিভ
17) মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ? ➫ গাজী মিয়া
18) রাজশেখর বসুর ছদ্মনাম কি ? ➫ পরশুরাম
19) রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ? ➫ ভানুসিংহ
20) শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি ? ➫ শওকত ওসমান
21) শরত্ চন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ অনিলা দেবী
22) সমরেশ বসুর ছদ্মনাম কি ? ➫ কালকূট
23) সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ নীললোহিত
24) মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি ? ➫ দৃষ্টিহীন
25) অনুপা দেবীর ছদ্মনাম কি ? ➫ অনুপমা দেবী
26) অহিদুর রেজার ছদ্মনাম কি ? ➫ হাসন রেজা
27) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর ছদ্মনাম কি ? ➫ শহীদুল্লা কায়সার
28) মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি ? ➫ সুমিত্রা দেবী
29) মনীশ ঘটকের ছদ্মনাম কি ? ➫ যুবনাশ্ব
30) আবুল ফজলের ছদ্মনাম কি ? ➫ শমসের উল আজাদ
31) আবুল হোসেন মিয়ার ছদ্মনাম কি ? ➫ আবুল হাসান
32) এম ওবায়দুল্লাহর ছদ্মনাম কি ? ➫ আসকার ইবনে শাইখ
33) চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি ? ➫ জরাসন্ধ
34) তারাশঙ্কর বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ হাবু শর্মা
35) প্রবোধকুমার বন্দোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ মানিক বন্দোপাধ্যয়
36) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ? ➫ বীরবল
37) প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ? ➫ কৃত্তিবাস ভন্দ্র
38) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ? ➫ ক্বচিতপ্রৌঢ়
39) বিমল মিত্রের ছদ্মনাম কি ? ➫ জাবালি
40) মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম কি ? ➫ সেলিম আল দীন
41) মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ? ➫ কৃত্তিবাস ওঝা , সত্যসুন্দর দাস
42) রোকনুজ্জামান খানের ছদ্মনাম কি ? ➫ দাদা ভাই
43) সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি ? ➫ চিত্র গুপ্ত
44) সোমেন চন্দ্রের ছদ্মনাম কি ? ➫ ইন্দ্রকুমার সোম
45) হরিনাথ মজুমদারের ছদ্মনাম কি ? ➫ কাঙাল হরিনাথ
46) সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ? ➫ সত্যপীর , মুসাফির
47) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ? ➫ যাযাবর
48) শম্ভু মিত্রের ছদ্মনাম কি ? ➫ প্রসাদ দত্ত , শ্রী সঞ্জীব

List of Bengali language authors Nick Names





★বাংলা ভান্ডারঃ
বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উপাধি-(৩৭ টি প্রশ্নোত্তর)
---------------------------------------------------------
1) কাজী নজরুল ইসলামের উপাধি কি? - বিদ্রোহী কবি
2) নূরন্নেসা খাতুনের উপাধি কি ? - সাহিত্য স্বরস্বতি
3) আবদুল কাদিরের উপাধি কি ? - ছান্দসিক কবি
4) আবদুল করিমের উপাধি কি ? - সাহিত্যবিশারদ
5) আলাওলের উপাধি কি ? - মহাকবি
6) ঈশ্বরগুপ্তের উপাধি কি ? - যুগসন্ধিক্ষণের কবি/প্রথম আধুনিক কবি
7) ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি কি ? - বিদ্যাসাগর/গদ্যের জনক
8) গোবিন্দ দাসের উপাধি কি ? - স্বভাব কবি
9) গোলাম মোস্তফার উপাধি কি ? - কাব্যসুধাকর
10) জীবনানন্দ দাশের উপাধি কি ? - রূপসী বাংলার কবি/তিমির হননের কবি
11) জসীম্উদদীনের উপাধি কি ? - পল্লিকবি
12) মুহাম্মদ শহীদুল্লাহর উপাধি কি ? - ভাষাবিজ্ঞানী
13) নজিবর রহমান উপাধি কি ? - সাহিত্যরত্ন
14) ফররুখ আহমদের উপাধি কি ? - মুসলিম রেনেসাঁর কবি
15) বিদ্যাপতির উপাধি কি ? - মিথিলার পদাবলির কবি
16) বিষ্ণু দের উপাধি কি ? - মার্কসবাদী কব
17) বিহারীলালের উপাধি কি ? - ভোরের পাখি
18) বাহরাম খানের উপাধি কি ? - দৌলত উজির
19) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের উপাধি কি ? - সাহিত্যসম্রাট
20) রোকেয়া সাখাওয়াতের উপাধি কি ? - মুসলিম নারীজাগরণের অগ্রদুত
21) ভারতচন্দ্রের উপাধি কি ? - রায়গুণাকর
22) মালাধর বসুর উপাধি কি ? - গুণরাজ খান
23) মুকুন্দ দাসের উপাধি কি ? - চারণ কবি
24) মুকুন্দরামের উপাধি কি ? - কবি কঙ্কন
25) মোজাম্মেল হকের উপাধি কি ? - শান্তিপুরের কবি
26) যতীন্দ্রনাথ বাগচীর উপাধি কি ? - দুঃখবাদের কবি
27) রামনারায়ণের উপাধি কি ? - তর্করত
28) রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি ? - বিশ্বকবি ও নাইট
29) শেখ ফজলুল করিমের উপাধি কি ? - কাব্যরত্নকর
30) শরত্চন্দ্র চট্টোপাধ্যয়ের উপাধি কি ? - অপরাজেয় কথাশিল্পী
31) শ্রীকরনন্দীর উপাধি কি ? - কবীন্দ্র পরমেশ্বর
32) সুভাষ মুখোপাধ্যয়ের উপাধি কি ? - পদাতিকের কবি
33) সুকান্ত ভট্টাচার্যের উপাধি কি ? - কিশোর কবি
34) সমর সেনের উপাধি কি ? - নাগরিক কবি
35) সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কি ? - ছন্দের জাদুকর
36) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি কি ? - স্বপ্নাতুর কবি
37) হৈমচন্দ্র বন্দোপাধ্যায়ের উপাধি কি ? - বাংলার মিলটন।

Sep 25, 2015

Important question and answers of Bengali Drama


‪বাংলা‬ ‪প্রশ্ন‬ ‪‎ঊত্তর‬।
১) বাংলা নাটকের যথার্থ সূত্রপাত করেন কে ?
মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩)
২) মধুসূদনের নাটকগুলি শ্রেণী অনুসারে উল্লেখ কর।
(ক) পৌরাণিক নাটক - শর্মিষ্ঠা (১৮৫৯), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন (১৮৭৪)
(খ) ঐতিহাসিক নাটক - কৃষ্ণ কুমারী (১৮৬১)
(গ) প্রহসন - একেই কি বলে সভ্যতা? (১৮৬০), বুড়ো শালিখের ঘাড়ে রোঁ (১৮৬০)
৩) মধুসূদনের লেখা প্রথম নাটকের নাম কি ?
শর্মিষ্ঠা(১৮৫৯)
৪) শর্মিষ্ঠা নাটকে কয়টি অঙ্ক আছে ?
শর্মিষ্ঠা (১৮৫৯) নাটকে ৫টি অঙ্ক ও ১৩টি গর্ভাঙ্ক আছে।
৫) এই নাটকের চরিত্র গুলি কি কি ?
শর্মিষ্ঠা, যযাতি, দেবযানী, শুক্রাচার্য, বকাসুর।
৬) পদ্মাবতী নাটকে নাট্যকার কোথা থেকে তার উপাদান নিয়েছেন ?
গ্রীক পুরাণের অ্যাপেল অব ডিস্কারড থেকে।
৭) এই নাটকের চরিত্র গুলি কি কি ?
ইন্দ্রনীল, নারদ, পদ্মাবতী, শচী দেবী, রতি দেবী।
৮) মায়াকানন নাটকটি কখন প্রকাশিত হয় ?
১৮৭৪ খ্রিস্টাব্দে কবির মৃত্যুর পর। ৯) বাংলা নাট্যসাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি হিসেবে মধুসূদনের কোন নাটকটির নাম বলা যায় ?
কৃষ্ণকুমারী (১৮৬১)।
১০) কৃষ্ণকুমারী নাটক রচনায় অন্য কোন গ্রন্থের প্রভাব পড়েছে ?
টডের Annals and Antiquities of Rajasthan গ্রন্থের।
১১) কৃষ্ণকুমারী নাটকের চরিত্রগুলি কি কি ?
ভীম সিংহ, জগত সিংহ, কৃষ্ণকুমারী, অহল্যা দেবী
১২) কৃষ্ণকুমারী নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয় ?
৮ই ফেব্রুয়ারী ১৮৬৭ শোভাবাজার নাট্যশালায় কৃষ্ণকুমারী নাটকটি প্রথম অভিনীত হয়।
১৩) মধুসূদনের অসমাপ্ত নাটক কি কি ?
সুভদ্রা ও রিজিয়া
১৪) মধুসূদনের প্রহসনের বিষয়বস্তু কি ?
পাশ্চাত্য সভ্যতা, ইয়ং বেঙ্গল ও সমকালীন নাগরিক জীবনের প্রতি ব্যঙ্গ তার প্রহসনের মূল বিষয়।
১৫) একেই কি বলে সভ্যতা?র চরিত্র গুলি কি কি ?
নববাবু, কালী বাবু, হরকামিনী, নিত্যকালী, কমলা, পয়োধরী
১৬) বুড়ো শালিখের ঘাড়ে রোঁ প্রহসনের চরিত্র কি কি ?
ভক্তপ্রসাদ, গদাধর, পুঁটি, ফতেমা
১৭) দীনবন্ধু মিত্রের (১৮৩০ - ১৮৭৩) নাটকগুলি কি কি ?
নীল দর্পণ (১৮৬০), নবীন তপস্বিনী (১৮৬৩), সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), লীলাবতী (১৮৬৭), জামাই বারিক (১৮৭২), কমলে কামিনী (১৮৭৩)।
১৮) নীল দর্পণ নাটকটি প্রথম কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?
নীল দর্পণ নাটকটি ১৮৬০ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।
১৯) এই নাটকটির অভিনয়ে কার ভূমিকা ছিল মুখ্য ?
বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু সেখর মুস্তাফীর। তিনি এই নাটকে উড সাহেব, গোলোক বসু, সাবিত্রী ও এক জমিদারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০) নীল দর্পণের চরিত্র গুলি কি কি ?
গোলোক বসু, নবীন মাধব, সাধু চরণ, সাবিত্রী, ক্ষেত্রমণি, আদূরী, সইরিন্দ্রী
২১) দীনবন্ধু তার কোন নাটকটি বঙ্কিমচন্দ্র কে উৎসর্গ করেছেন ?
নবীন তপস্বিনী (১৮৬৩) নাটকটি।
২২) এই নাটকের চরিত্রগুলি কি কি ?
জলধর, জগদম্বা, মালতী, মল্লিকা।
২৩) বিয়ে পাগলা বুড়ো' নাটকটি কখন প্রকাশিত হয় ? নাটকটিতে অঙ্কসঙ্খ্যা কয়টি ?
বিয়ে পাগলা বুড়ো' নাটকটি ১৮৬৬ প্রকাশিত হয় ? নাটকটিতে অঙ্কসঙ্খ্যা ২টি।
২৪) বিয়ে পাগলা বুড়ো'র চরিত্রগুলি কি কি ? এটি কোন ধরণের নাটক ?
রাজীবলোচন, রাসমণি, গৌরমণি। নাটকটি স্যাটায়ারিক কমেডি।
২৫) নিমচান্দ চরিত্রটি কোন নাটকের ? এই নাটকের প্রকাশকাল কত ?
নিমচান্দ চরিত্রটি সধবার একাদশী নাটকের। নাটকটির প্রকাশকাল ১৮৬৬ খ্রি।
২৬) দীনবন্ধুর লেখা শেষ নাটক কোনটি ? নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে ?
দীনবন্ধুর লেখা শেষ নাটক 'কমলে কামিনী' । নাটকটি যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরকে উৎসর্গ করা হয়েছে।
২৭) দীনবন্ধুর লেখা নীলদর্পন এর ইংরাজী অনুবাদ এর নাম কি?
THE INDIGO PLANTING MIRROR.
২৮) মধুসূদন এর ছদ্মনাম কি?
তিমোথি পেন পোয়েম।